প্রোটিয়া টেস্ট দলে ম্যাকলারেন-পারনেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অলরাউন্ডার জ্যাক ক্যালিসের জায়গাটা নেবে কে? ‘প্রার্থী’ আপাতত দুজন—রায়ান ম্যাকলারেন ও ওয়েইন পারনেল। ক্যালিস-পরবর্তী যুগে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট দলে এই দুই অলরাউন্ডারকেই ফিরিয়ে এনেছেন প্রোটিয়া নির্বাচকেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য কাল ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ইমরান তাহির। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন সফরে তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ১২-১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে, ২০-২৪ ফেব্রুয়ারি পোর্ট এলিজাবেথে এবং ১-৫ মার্চ কেপটাউনে হবে তিনটি টেস্ট। ওয়েবসাইট।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ফ্যাফ ডু প্লেসিস, ডিন এলগার, ররি ক্লেইনভেল্ড, রায়ান ম্যাকলারেন, মরনে মরকেল, ওয়েইন পারনেল, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, থামি সোলেকাইল।