প্রোটিয়া দলে নতুন মুখ হেনড্রিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার এবারের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ১১ ম্যাচে ১০.২৮ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকসকে যোগ্য পুরস্কারটা দিল তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডেকে। কাল ঘোষিত দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে একমাত্র নতুন মুখ এই ২৩ বছর বয়সী।
টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার অ্যালবি মরকেল। সর্বশেষ ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারায় গত দুটি বছর ছিলেন ব্রাত্য। এবার ঘরোয়া টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ (১০ ম্যাচে ২০২ রান) করে তবেই ফিরলেন মরকেল ভাইদের বড়জন। ওয়েবসাইট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা: ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, বিউরান হেনড্রিকস, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যালবি মরকেল, মরনে মরকেল, ওয়েইন পারনেল, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন, লনওয়াবো সতসোবে।