প্রোটিয়া স্পিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমরান তাহির ৮ উইকেট, জেপি ডুমিনি ৩, ডিন এলগার ১। কাল শেষ হওয়া দুবাই টেস্টে ১২ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনাররা। নির্বাসন থেকে ফেরার পর দ্বিতীয়বারের মতো ম্যাচে দশের বেশি উইকেট পেলেন প্রোটিয়া স্পিনাররা। আগের ঘটনাটি ১০ বছর আগের। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনাররা। ওই ম্যাচের দুই ইনিংসেই ৫ উইকেট করে নিয়েছিলেন চায়নাম্যান বোলার পল অ্যাডামস। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক গ্রায়েম স্মিথ তাঁর অফ স্পিনে নিয়েছিলেন খালেদ মাহমুদের উইকেটটি।