প্রোটিয়াদের অবস্থা বুঝে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি ম্যাচেই তিনজন করে স্পিনার খেলাতে হবে। উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের ওপর অতিমাত্রায় নির্ভর করতে হবে, এমন তত্ত্বে বিশ্বাস নেই দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজমেন্টের।কোচ মিকি আর্থারের সহযোগী ভিনসেন্ট বার্নেস বলেছেন, কোনো ম্যাচে কয়টা স্পিনার খেলবে, বোলিং কম্বিনেশনটা কী রকম হবে, সেটা কন্ডিশনের ওপর নির্ভর করে।বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্যায়ে দুটো ম্যাচ খেলবে দিনের বেলায়। একটি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ও আরেকটি ঢাকায় বাংলাদেশের বিপক্ষে। এ দুটো ম্যাচে বোলিং কম্বিনেশনটা যে অবশ্যই দিন-রাতের ম্যাচের মতো হবে না, সেটাও জানিয়ে দিয়েছেন বার্নেস।বার্নেস এ বিশ্বকাপে স্পিনকেই একমাত্র উপজীব্য হিসেবে মানেন না, তিনি একে অন্যতম উপজীব্য হিসেবে অভিহিত করলেও নিজেদের পেস বোলিং শক্তির ওপর তাঁর রয়েছে অগাধ আস্থা।স্পিনকে প্রধান উপজীব্য হিসেবে মনে না করলেও দিল্লির ফিরোজ শাহ কোটলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কিন্তু স্পিনই প্রোটিয়াদের মূল ভরসার জায়গায় ছিল। সেদিন, দলের পাকিস্তানি বংশোদ্ভূত লেগস্পিনার ইমরান তাহির ও জোহান বোথা নিজেদের ভেতর ভাগাভাগি করেছেন ছয়টি ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট। এ দুজনের মধ্যেও সবার দৃষ্টি একটু আলাদাভাবেই কেড়েছেন ইমরান তাহির। তাঁর লেগ স্পিন এবারের আসরে দক্ষিণ আফ্রিকার অন্যতম অস্ত্র হতে পারে বলেও মতামত অনেকের।পেস বোলিং বিভাগে বিশ্বকাপের আগে থেকেই ডেল স্টেনের যোগ্য সঙ্গী হিসেবে সোতসবে ছিলেন সবার পছন্দের। তবে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচে সোতসবে খেলেননি। আগামী ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে কি না, সে সম্পর্কে পরিষ্কার কিছু জানা না গেলেও বার্নেস জানিয়েছেন, বিশ্বকাপেই সোতসবে খেলবেন।সোতসবে সম্পর্কে বার্নেস বলেন, ‘কোনো সন্দেহ নেই সোতসবে একজন দারুণ প্রতিভাবান বোলার। তার সবচেয়ে বগ সুবিধাটা হলো, লম্বা হওয়ায় সে যেকোনো উইকেটেই খুব ভালো বাউন্স পায়। তার দুর্ভাগ্য, সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সুযোগ পায়নি।’ ওয়েবসাইট।