প্রোটিয়াদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিল নিউজিল্যান্ড। এবার কিউইদের বিপক্ষে ম্যাচে একই অপরাধে জরিমানা গুনতে হলো দক্ষিণ আফ্রিকাকেও। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সময়ের বাইরে চলে গিয়েছিল দুটি ওভার। আইসিসির নীতিমালা অনুযায়ী ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসকে ম্যাচ ফির ৪০ শতাংশ ও দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন। আইসিসির বিজ্ঞপ্তি।