প্রোটিয়াদের দুশ্চিন্তা স্মিথ
বাঁ হাতের আঙুলের ইনজুরিতে গ্রায়েম স্মিথের এবারের আইপিএল শেষ হয়ে গেছে দুই ম্যাচ খেলেই। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দক্ষিণ আফ্রিকার (প্রোটিয়া) টেস্ট ও ওয়ানডে দলে ঠিকই আছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফর মে-জুনে, এর অনেক আগেই মাঠে ফেরার কথা অধিনায়কের। তবে ওয়েস্ট ইন্ডিজেই ৩০ এপ্রিল শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপটা এখনো অনিশ্চিত স্মিথের। সর্বশেষ ঘোষিত ১৮ সদস্যের দলে আছেন তিনি, কিন্তু বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা জানা যাবে এক্স-রে রিপোর্টসহ ভারত থেকে তিনি দক্ষিণ আফ্রিকায় ফেরার পর।ওয়ানডে দলে স্মিথের জন্য এটা একরকম প্রত্যাবর্তনও, বাঁ হাতের আঙুলের ইনজুরিতে গত মাসে খেলতে পারেননি ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। টেস্ট দলে রেখে দেওয়া হয়েছে ভারতে ১-১-এ সিরিজ ড্র করে আসা দলের ১৫ জনকেই। তবে বাদ পড়েছেন ভারতে ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়ার পর আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে দ্বিতীয় ম্যাচে রানের দেখা পাওয়া হার্শেল গিবস। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে মোটামুটি পারফর্ম করা অলরাউন্ডার আলবি মরকেলও জায়গা হারিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়েবসাইট।টেস্ট দল: গ্রায়েম স্মিথ (অধি.), জ্যাক ক্যালিস, হাশিম আমলা, ইয়োহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, পল হ্যারিস, রায়ান ম্যাকলারেন, মরনে মরকেল, ওয়েইন পারনেল, আলভিরো পিটারসেন, অ্যাশওয়েল প্রিন্স, ডেল স্টেইন, লোয়ানবো তোসোতোবে। ওয়ানডে দল: গ্রায়েম স্মিথ (অধি.), জ্যাক ক্যালিস, হাশিম আমলা, লুটস বসম্যান, ইয়োহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, চার্ল ল্যাঙ্গেভেল্ট, রায়ান ম্যাকলারেন, মরনে মরকেল, ওয়েইন পারনেল, আলভিরো পিটারসেন, ডেল স্টেইন, লোয়ানবো তোসোতোবে, রোয়েলফ ফন ডার মারউই।