প্রয়োজনে শ্রীলঙ্কায় শুধু ব্যাটসম্যান সাকিব
২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিমানে উঠবে বাংলাদেশ দল। বিপিএলের মধ্যেই তাই ঘোষিত হয়ে গেছে সফরের প্রাথমিক দল, ঠিক হয়ে গেল, এক বছরের জন্য শেন জার্গেনসেনই থাকবেন কোচ। এখন তো বিপিএল শেষই। ২৫ জনের প্রাথমিক দলের যঁারা গতকালের ফাইনাল ম্যাচে ছিলেন না, তঁাদের নিয়েই আজ থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। ফাইনালের দুই দলে ছিলেন প্রাথমিক দলের আটজন: ঢাকা গ্ল্যাডিয়েটরসের মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও এনামুল হক (বিজয়) এবং চিটাগং কিংসের মাহমুদউল্লাহ, এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম, রুবেল হোসেন ও মার্শাল আইয়ুব। এঁদের অনুশীলনে যোগ দেওয়ার কথা আগামী পরশু।প্রথম দিনের অনুশীলনে আসবেন না তামিম ইকবালও। বিপিএলে কবজির চোটে পড়েছেন, এরপর বেড়াতে চলে গেছেন ভারতে। অনুশীলনে কবে যোগ দেবেন, তা নিশ্চিত করে জানা যায়নি। সাকিব আল হাসান অবশ্য শ্রীলঙ্কা সফরের অনুশীলনে আদেৌ যোগ দিতে পারবেন কি না, সেটি নিয়েই সন্দেহ। সন্দেহ আছে তঁার শ্রীলঙ্কা সফরে যাওয়া নিয়েও। আজই অস্ট্রেলিয়ার ভিসা পেয়ে যাওয়ার কথা। কাল রাতে সাকিবই জানালেন, Èভিসা হয়ে গেলে দু-এক দিনের মধ্যেই সিডনির ফ্লাইট ধরব।' সেখানে সাকিব বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন শিনবোনের চোট। জাতীয় দলের ফিজিও বিভব সিংয়ের ধারণা ঠিক প্রমাণিত হলে অবশ্য তিন-চার দিনের মধ্যেই সাকিবের ঢাকায় ফেরার কথা। বিভব মনে করছেন, দীর্ঘমেয়াদি বিশ্রাম বা জটিল কোনো চিকিৎসায় আপাতত যেতে হবে না তঁাকে।অস্ট্রেলিয়া থেকে সাকিব কী খবর নিয়ে ফেরেন, সেটার ওপরই নির্ভর করছে তঁার শ্রীলঙ্কা সফর। তবে চিকিৎসকেরা যদি সাকিবের ওপর থেকে চাপ কমিয়ে খেলানোর পরামর্শও দেন, নির্বাচক কমিটি সেটা মেনে নিয়েও শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে সফরে চায় সাকিবকে। Èসাকিব অটোমেটিক চয়েস। ডাক্তাররা যদি বলেন ওকে দিয়ে তিন-চার ওভারের বেশি বল না করাতে, বা বোলিং থেকে পুরোপুরি বিশ্রাম দিতে, তাহলে আমরা ব্যাটসম্যান সাকিবকেই দলে রাখব'∏কাল টেলিফোনে বলছিলেন প্রধান নির্বাচক আকরাম খান। শুধু ব্যাটসম্যান হিসেবে খেললে বোলিংয়ের চাপ তো কমবেই, ফিল্ডিংয়ের সময় প্রয়োজনে সাকিব মাঠের বাইরে গিয়ে বিশ্রামও নিতে পারবেন। কাজেই অস্ট্রেলিয়া যেমন বোলিং করতে না পারার পরও শেন ওয়াটসনকে দলে রেখেছে, সাকিবের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হতে পারে।জার্গেনসেন কদিন আগেই ঢাকায় ফিরেছেন। আজ জাতীয় দলের অনুশীলনে থাকার কথা অস্ট্রেলিয়ান ফিল্ডিং কোচ কোরি রিচার্ডসেরও। কাল রাতেই তঁার ঢাকায় পঁেৌছে যাওয়ার কথা ছিল। তবে ফিল্ডিং কোচ পেলেও শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে কোনো সহকারী কোচ বা ব্যাটিং কোচ যাওয়ার সম্ভাবনা কমই। বিসিবি সংকটে আছে ট্রেনার নিয়েও। জাতীয় দলের সাবেক ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমির ট্রেনারের দায়িত্ব পালন করছেন। বিসিবির ইচ্ছা ছিল, আপৎকালীন ট্রেনার হিসেবে শ্রীলঙ্কা সফরে তঁাকেই পাঠানোর। কিন্তু প্রস্তাবটা সবিনয়ে ফিরিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান। কারণ হিসেবে জানিয়েছেন, দেশ-বিদেশ না ঘুরে পরিবারকে আরও বেশি সময় দিতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার চাকরি ছেড়ে বাংলাদেশে একাডেমির চাকরি নিয়েছেন। স্ত্রী-সন্তানসহ থিতু হয়েছেন ঢাকায়। এখানে এসেও যদি সেই ঘোরাঘুরিই করতে হয়, তাহলে আর লাভটা হলো কী!স্টুয়ার্ট কার্পিনেনকে তাই পাচ্ছে না জাতীয় দল। তবে বিসিবি জোর চষ্টো চালাচ্ছে শ্রীলঙ্কা সফরের আগেই দলের সঙ্গে একজন ট্রেনার দেওয়ার এবং সেই ট্রেনারও হতে পারেন কোনো অস্ট্রেলিয়ানই।