প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি ইউরো চ্যাম্পিয়নশিপে গোল করার দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। তাঁর ক্যারিয়ারে আছে নয়বার ইউরোপের সবচেয়ে বড় এ প্রতিযোগিতায় গোল করার কৃতিত্ব। এর পরেই আছেন ইংল্যান্ডের অ্যালেন শিয়েরার। তাঁর গোল সংখ্যা সাতটি। ছয়টি করে গোল করেছেন চারজন। এঁরা হলেন—পর্তুগালের নুনো গোমেজ, হল্যান্ডের প্যাট্রিক ক্লাইভার্ট ও রুদ ফন নিস্তেলরুই এবং ফ্রান্সের থিয়েরি ওঁরি। পাঁচটি করে গোলে করেছেন, জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সম্যান, চেক প্রজাতন্ত্রের মিলান বারোস, হল্যান্ডের মার্কো ফন বাস্তেন, সার্বিয়া ও মন্টেনিগ্রোর সাভো মিলেসোভিচ এবং ফ্রান্সের জিনেদিন জিদান।