প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা সভাপতি নির্বাচনে সেপ ব্ল্যাটারের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে এমন অভিযোগ মিশেল প্লাতিনির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করারই কথা। কিন্তু উয়েফা সভাপতি ব্রিটিশ গণমাধ্যমের অভিযোগে অবাক হননি। তিনি নাকি আগেই জানতেন স্পর্শকাতর এই সময়ে ব্রিটিশরা তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করবেই! সম্প্রতি অভিযোগ উঠেছে, ২০২২ বিশ্বকাপের স্বাগতিক স্বত্ব পেতে কাতার ঘুষ দিয়েছিল। অভিযোগের তিরটা ফ্রান্স ও জার্মানির দিকেই। এরই মধ্যে ব্রিটেনের ডেইলি টেলিগ্রাফ দাবি করে, এএফসির বিতর্কিত সাবেক প্রধান কাতারের মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে গোপনে বৈঠক করেছিলেন প্লাতিনি। আর প্লাতিনির জবাব, ‘আমি এতে বিস্মিত নই।’ এএফপি৷