প্লাতিনির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাউল করে হলুদ কার্ড দেখলেন একজন ফুটবলার। একবার দেখলে তাঁরও যেমন খুব বেশি ক্ষতি হয় না, তেমনি লাভ হয় না যাদের বিপক্ষে ফাউল করেছেন সেই দলটারও। এ রকম কয়েক ম্যাচে হলুদ কার্ড দেখার পর এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। কিন্তু তাতে যে দলগুলোর বিপক্ষে ফাউল করা হয়েছিল ওদের কী লাভ? নিষিদ্ধ তো হচ্ছেন অন্য এক ম্যাচের জন্য। মিশেল প্লাতিনির তাই প্রস্তাব ফাউলের সঙ্গে সঙ্গেই দায়ী ফুটবলারকে ১০-১৫ মিনিটের জন্য মাঠ থেকে বের করে দেওয়ার। রাগবিতে যেমন করা হয় আরকি! একজন কম নিয়ে খেললে দল ভুগবে, এই ভয়ে হয়তো তখন কমে আসবে ফাউলের সংখ্যা। যুক্তিটা মন্দ নয়। উয়েফা সভাপতির প্রস্তাব ফুটবলের নীতিনির্ধারকেরা কানে তোলেন কি না সেটা দেখার অপেক্ষায় থাকুন। এএফপি।