প্লে অফে দিল্লি
৩৭ রান তুলতেই নেই চার উইকেট। ১৩৭ রানের মামুলি রান তাড়া করতে গিয়ে দিল্লি ডেয়ারডেভিলস বিপদে। এই অবস্থায় নিজের দীর্ঘ অভিজ্ঞতাকে চওড়া ঢাল বানালেন মাহেলা জয়ার্বধনে। শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অপরাজিত ৫৬ রানের ইনিংসে চেপে শুধু জয় নয়, এবারের আসরের প্রথম দল হিসেবে প্লে অফে ভিড়ে গেল দিল্লি।প্রথমে ব্যাট করে ডেভিড হাসির অপরাজিত ৪০ রানের সৌজন্যে ৮ উইকেটে ১৩৬ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। নিয়মিত বিরতিতে পাঞ্জাবের উইকেট তুলে নিয়ে রানের চাকাটা জোরে ঘুরতে দেননি ভারতের দুই তরুণ পেসার উমেশ যাদব আর বরুণ অ্যারন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন যাদব, অ্যারন ১৯ রানে ২টি। জবাবটা ভালোই দিচ্ছিলেন দিল্লিতেই জন্ম নেওয়া পেসার পারবীন্দর আওয়ানা। ২২ রানে ৩ উইকেট তুলে নিয়ে শুরুতে দিল্লিকে ধাক্কাটা তিনিই দিয়েছিলেন। কিন্তু জয়াবর্ধনের অভিজ্ঞতার কাছে ৫ উইকেটে হারতে হলো পাঞ্জাবকে। ওয়েবসাইট।