প্লেটের ফাইনালে বাংলাদেশের যুবারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানরেটের খড়গে কাটা পড়ে মূল লড়াইয়ের কোয়ার্টার ফাইনালেই ওঠা হয়নি। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আছে কক্ষপথেই। কাল আবুধাবিতে প্লেটের প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা।
বাংলাদেশের ৬ উইকেটে ২৬৫ রানের ভিত্তি গড়ে দিয়েছিল সাদমান (৩৪) ও জয়রাজের ৬৪ রানের উদ্বোধনী জুটি। এরপর লিটনের (৪৭) সঙ্গে দ্বিতীয় উইকেটে জয়রাজের (৫৮) ৭৭ রানের জুটি। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে মোসাদ্দেক খেলেছেন ৬৩ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। জবাবে মেহেদি হাসান-নিহাদুজ্জামান-মোসাদ্দেকের স্পিনের মুখে ৬৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সেখান থেকে সাতে নামা লুক জংগুবের হাফ সেঞ্চুরিতে (৫০) শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৩ রান করতে পারে তারা। অধিনায়ক মেহেদি তিনটি উইকেট নিয়েছেন, নিহাদুজ্জামান দুটি। বাঁ হাতি পেসার মুস্তাফিজুরও নিয়েছেন দুটি উইকেট। বল হাতেও ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা মোসাদ্দেক। ক্রিকইনফো।