প্ল্যান মহিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্ল্যান অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলে কাল ফরিদপুরে গোপালগঞ্জ ৫-০ গোলে হারিয়েছে শরীয়তপুরকে। ৫ গোল করেছেন বিপাশা। রাজবাড়ী ২-০ গোলে হারিয়েছে মাগুরাকে। দিনাজপুরে দিনাজপুর একই ব্যবধানে হারিয়েছে পঞ্চগড়কে। চুয়াডাঙ্গায় টাইব্রেকারে চুয়াডাঙ্গা ২-০ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। রাজশাহীতে টাঙ্গাইলকে ২-১ গোলে হারিয়ে ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। লক্ষ্মীপুরে রাঙামাটি চাতুই মা মারমার হ্যাটট্রিকে ৫-০ গোলে হারিয়েছে নোয়াখালীকে। খাগড়াছড়ি থুই মা মারমার হ্যাটট্রিকে ৬-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুরকে। হবিগঞ্জে নরসিংদী ২-১ গোলে সিলেটকে হারিয়েছে। নারায়ণগঞ্জ শান্তার হ্যাটট্রিকে ৭-০ গোলে হারিয়েছে কুমিল্লাকে।