পয়মন্ত প্রেমিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের শুরু গত বছর। দুজনই নিজ নিজ ভুবনে দারুণ বিখ্যাত, প্রচারের আলো তাই তাঁদের খুঁজে নিতে দেরি করেনি। বাস্তিয়ান শোয়েনস্টাইগার-আনা ইভানোভিচের মন দেওয়া-নেওয়া এখন আর গুজব নয়। তবে পেশাদার ফুটবলের ব্যস্ততার জন্যই প্রেমিকার খেলা দেখাটা এর আগে খুব একটা হয়ে ওঠেনি বায়ার্ন মিডফিল্ডারের। ফুটবল মৌসুম শেষ, আপাতত অখণ্ড অবসর। শোয়েইনি তাই উড়ে এলেন প্যারিসে। ফ্রেঞ্চ ওপেনে ইভানোভিচের প্রতিটি ম্যাচেই তাঁর সরব উপস্থিতি। ইভানোভিচের বক্সে বসে উল্লাস করছেন, চিৎকার করে সমর্থন দিচ্ছেন প্রেমিকাকে। কোনো পয়েন্ট না হারালে চেঁচিয়ে দিচ্ছেন উৎসাহ। প্রেমিকের প্রেরণাতেই কি না, ইভানোভিচও খেলছেন দুর্দান্ত। সেই ২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জেতার পর আর কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালেই ওঠা হয়নি। পরশু এলেনা সভিতোলিনাকে হারিয়ে আবার উঠলেন শেষ চারে। শোয়েনস্টাইগারকে পয়া না বলে উপায় নেই! এএফপি।