পয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর অভিষেক হলো, অস্ট্রেলিয়াও অবশেষে জয় পেল। জর্জ বেইলির দাবিটা তো তাহলে মিথ্যে নয়! সৌভাগ্যের বার্তা নিয়েই তিনি এসেছেন অস্ট্রেলিয়া টেস্ট দলে। ব্রিসবেনের আগে টানা নয় টেস্টে জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া। সময়ের হিসাবে বছর খানেক। ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় চাপিয়ে যে টেস্টে মাঠে নামলেন, বেইলি সেটাতেই তাঁর দলও উড়িয়ে দিল ইংল্যান্ডকে। এর পর থেকেই নাকি বেইলি রসিকতা করে যাচ্ছেন, তাঁর পরশেই বদলে গেছে দলের ভাগ্য। একটা আফসোস অবশ্য রয়েই গেছে। এমন জয়ে ব্যাট হাতে তাঁর অবদান যে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৭ রান! ওয়েবসাইট।