পয়া মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকি ম্যাচগুলোও খুলনায় আয়োজনা করা হোক—ক্রিকেট সমর্থকদের এই দাবি নিতান্তই রসিকতা। তবে পরিসংখ্যান বলছে, দাবিটার পেছনে যুক্তি আছে। খুলনায় যে চার ওয়ানডের সবগুলোই জিতেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যদিও এখানে খেলাও হয় বেশি। ৫১ ওয়ানডে খেলে ২১টিতেই জয়। বাংলাদেশের জয়-পরাজয়ের সবচেয়ে ভালো অনুপাত আবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এখানে ৫ ম্যাচের চারটাতেই জিতেছে বাংলাদেশ। অনুপাত ৪.০০। মজার ব্যাপার হলো, জয়-পরাজয়ের অনুপাতের দিক দিয়ে এর পরের ভেন্যুটি কিন্তু বাংলাদেশে নয়, জিম্বাবুয়েতে! বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুপাত ৩.০০। এই মাঠে আট ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছে বাংলাদেশ। এক মাঠে সবচেয়ে বেশি ওয়ানডে জেতার রেকর্ডটা অস্ট্রেলিয়ার। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৭৭টি ম্যাচ জিতেছে তারা। রেকর্ডটার খুব কাছাকাছি আছে পাকিস্তান। শারজায় তারা জিতেছে ৭৬টি ওয়ানডে।