পয়েন্ট হারাতে চায় না গ্রিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে সবাইকে হতবাক করে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছিল গ্রিস। এবারও বেশ আত্মবিশ্বাস নিয়েই হয়তো মাঠে নামবে গ্রিকরা। কারণ, কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে খেলা ২১টি ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হারের মুখ দেখেছে তারা। ইউরোর বাছাইপর্বে তারা হারেনি একটা ম্যাচও। আজকে ইউরোর উদ্বোধনী ম্যাচে তারা লড়বে স্বাগতিক পোল্যান্ডের বিপক্ষে। আজকের ম্যাচে জয় না পেলেও অন্তত ড্র করে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশা করছেন গ্রিসের অধিনায়ক জিওর্জস কারাগোনিস।২০০৪ সালের ইউরো কাপ জয়ী গ্রিস দলের সদস্য ছিলেন কারাগোনিস। ৩৫ বছর বয়সী এই ফুটবলার আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি যে জেতার সামর্থ্য রাখি। আর আমরা সেটাই করার চেষ্টা করব। কিন্তু যদি আমরা ম্যাচটা জিততে না পারি, তাহলে আমাদের পয়েন্ট হারানো চলবে না। কারণ, এটা প্রথম ম্যাচ। গ্রুপ পর্বে খেলা খুবই কম। আর এখানে কোনো ভুল করা যাবে না।’— ইএসপিএন