পয়েন্ট হারিয়েও শীর্ষে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জয়। তবে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুটিতে ড্র করায় কিছু রেটিং পয়েন্ট হারিয়েছে ভারতীয় দল। এ কারণে ভারতীয়দের বেশ ক্ষতি হয়ে গেছে, এমনটা অবশ্য নয়। আগেও নিজেদের অবস্থান ছিল শীর্ষে, সর্বশেষ প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে সেই ‘১’ নম্বরেই রয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১২৬। ১১৭ ও ১১৬ পয়েন্ট নিয়ে ভারতের ঠিক পরেই আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার অবস্থান পঞ্চম।টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে কোনো পরিবর্তন নেই। পরিবর্তন নেই টেস্ট অলরাউন্ডারদের সেরা পাঁচেও। আর বোলারদের তালিকায় প্রথম তিনজনের নাম অপরিবর্তিত আছে। ওয়েবসাইট।