ফটো ফিনিশে জিতলেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিনের অব্যবহারে কি উসাইন বোল্টের পায়ে মরচে ধরে গেল? নইলে যে বোল্ট ট্র্যাকে হেসে-খেলে জেতেন, প্রতিদ্বন্দ্বীদের বিপুল ব্যবধানে হারান, সেই বোল্টকে কেন ফটো ফিনিশে প্রথম হবেন? ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে সময় নেবেন ১০ সেকেন্ডের বেশি? পরশু কেম্যান আইল্যান্ডের আমন্ত্রণমূলক ট্র্যাক মিটে মৌসুমের প্রথম দৌড়ে বিশ্বের দ্রুততম মানবের সময় লেগেছে ১০.০৯ সেকেন্ড। একই সময় নিয়েছেন বোল্টের সতীর্থ জ্যামাইকান কেমার বেইলি-কোলও। অ্যান্টিগার ড্যানিয়েল বেইলি ১০.২৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। এএফপি।