ফতুল্লা-জিঞ্জিরা ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ স্মৃতি মহানগর স্কুল হকির ফাইনালে উঠেছে ফতুল্লা পাইলট স্কুল ও জিঞ্জিরা পিএম পাইলট স্কুল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল প্রথম সেমিফাইনালে ফতুল্লা পাইলট স্কুল ২-১ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস হাইস্কুলকে। ফতুল্লার মিন্টু ও সোহাগ দুটি গোল করেছে। পুলিশ লাইনসের হূদয় শোধ করে একটি গোল। অন্য সেমিফাইনালে পিএম পাইলট স্কুল ৫-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ হাইস্কুলকে। আজ ফাইনাল।