ফন ডার ভার্টের বিশ্বকাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন ডার ভার্টের বিশ্বকাপ-স্বপ্ন শেষ! ছবি: রয়টার্স
ফন ডার ভার্টের বিশ্বকাপ-স্বপ্ন শেষ! ছবি: রয়টার্স

কপালটা খারাপই বলতে হবে রাফায়েল ফন ডার ভার্টের। দলের স্কোয়াডে ডাক পেলেন, অনুশীলন শিবিরেও যোগ দিলেন। সব ঠিকঠাকই ছিল। হঠাত্ আততায়ীর মতো হানা দিল ইনজুরি, কেড়ে নিল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন। এবারের বিশ্বকাপে মাঠের বাইরে দর্শক হয়েই থাকতে হচ্ছে ভার্টকে।

কাফ-মাসল চোটের কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়তে হলো ৩১ বছর বয়সী ডাচ মিডফিল্ডারকে। এ নিয়ে মধ্যমাঠের দুজন গুরুত্বপূর্ণ সেনানী হারাল হল্যান্ড। এর আগে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েন কেভিন স্ট্রুটম্যান। রয়টার্স