ফন নিকার্কের ইতিহাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইড ফন নিকার্ক, ৪০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন। ‘একদিন ১০ সেকেন্ডের কমে ১০০ মিটার দৌড়াবেন’—এই স্বপ্নটাও ছেলেবেলা থেকে দেখতেন দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট। পরশু সেই স্বপ্নটা পুরো হয়েছে ফন নিকার্কের। ব্লুমফন্টেইনে ৯.৯৮ সেকেন্ডে দৌড়ে ১০০ মিটার শেষ করে শুধু স্বপ্নই পূরণ করেননি ফন নিকার্ক, গড়েছেন ইতিহাসও।
অ্যাথলেটিকস ইতিহাসে ফন নিকার্কই প্রথম খেলোয়াড় যিনি ১০ সেকেন্ডের কমে ১০০ মিটার, ২০ সেকেন্ডের কমে ২০০ মিটার ও ৪৪ সেকেন্ডের কমে ৪০০ মিটার দৌড়েছেন। গত বছর বেইজিংয়ে ৪৩.৪৮ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ফন নিকার্কের ২০০ মিটারে সেরা টাইমিং ১৯.৯৪ সেকেন্ড। পরশু ১০ সেকেন্ডের কমে দৌড়ানোর আগে ১০০ মিটারে তাঁর সেরা সময় ছিল ১০.৪৫ সেকেন্ড। এএফপি।