ফন পার্সি হাসপাতালে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল্যান্ড-ভক্তদের জন্য দুঃসংবাদ! কনুইয়ের ইনজুরিতে আক্রান্ত ডাচ মিডফিল্ডার রবিন ফন পার্সিকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। উরুগুয়ের বিপক্ষে অনেক স্বপ্নের সেমিফাইনালের আগে ফন পার্সির হাসপাতালে যাওয়া বেশ কিছুটা উদ্বেগের কারণই হয়েছে হল্যান্ড-শিবিরের জন্য।এদিকে হল্যান্ডের কোচ বার্ট ফন মারউইক জানিয়েছেন, ফন পার্সির পাশাপাশি ডিফেন্ডার জরিস মাথিসেনকেও হাসপাতালে নেওয়া হয়েছে, তাঁর হাঁটুর ইনজুরি পরীক্ষা করার জন্য।তবে ফন মারউইক অবশ্য সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ‘ছোট্ট একটি পরীক্ষার জন্য এই দুই খেলোয়াড়কে হাসপাতালে নেওয়া হলেও উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনাল মিস করার আশঙ্কা তেমন নেই।’ রয়টার্স