ফন পার্সি ‘বিক্রির জন্য নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শেষেই রবিন ফন পার্সির প্রতি আগ্রহ প্রকাশ করেছিল ইতালীয় চ্যাম্পিয়ন জুভেন্টাস। তবে ‘গানার’দের চেয়ারম্যান পিটার হিল-উড স্পষ্টই জানিয়ে দিয়েছেন ফন পার্সিকে তারা বিক্রি করবে না।এই মৌসুম শেষেই আর্সেনালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ফন পার্সির। কিন্তু তার আগেই ডাচ এই স্ট্রাইকারের প্রতি আগ্রহ দেখিয়েছে অনেক শীর্ষ ক্লাবই। জুভেন্টাসের পাশাপাশি ফন পার্সিকে পাওয়ার আশায় আছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আছে ফ্রান্সের প্যারিস সেন্ট-জার্মেই ও ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। তবে আর্সেনালের চেয়ারম্যানের কথা-বার্তায় মনে হচ্ছে, আপাতত পার্সিকে তিনি উত্তর লন্ডনেই রেখে দিতে চান।এদিকে খবর বেরিয়েছে ইতালীয় সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস নাকি ফন পার্সিকে কেনার জন্য আর্সেনালের কাছে ১০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছে। তবে হিল-উড জুভেন্টাসের প্রস্তাব-সংক্রান্ত খবরটি উড়িয়েই দিয়েছেন।‘ক্লাবের চেয়ারম্যান হিসেবে আমি যত দূর জানি, কোনো ক্লাবই ফন পার্সিকে পাওয়ার জন্য কোনো প্রস্তাব দেয়নি।’ ব্রিটেনের দ্য মিররকে এ কথা বলেছেন হিল-উড।তিনি আরও বলেছেন, ‘যদিও এখনো পার্সির জন্য কোনো প্রস্তাব পাইনি। পেলেও স্পষ্ট করেই জানিয়ে দিতে চাই, প্রস্তাব যত বড়ই হোক, পার্সিকে বিক্রি করার কোনো ইচ্ছাই আমাদের নেই।’ইউরো চ্যাম্পিয়নশিপের পর আপাতত হল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ফন পার্সি। একটি সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, এ সপ্তাহেই দেশে বসে আর্সেনাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি। ওয়েবসাইট।