ফন পার্সির ডলফিন ডাইভ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফন পার্সির সেই দুর্দান্ত গোল। ছবি: রয়টার্স
ফন পার্সির সেই দুর্দান্ত গোল। ছবি: রয়টার্স

‘অর্ধেক মানুষ, অর্ধেক ডলফিন।’ স্পেনের বিপক্ষে ফন পার্সির প্রথম গোলটি দেখার পর এভাবেই সামাজিক গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এক ফুটবলপ্রেমী। সত্যিই, ক্ষণিকের জন্য যেন ডলফিনই হয়ে গিয়েছিলেন রবিন ফন পার্সি। তাঁর ‘ডলফিন ডাইভে’ই খেলায় ফিরেছিল হল্যান্ড। সমতা ফিরিয়েছিল ১-১ গোলে।

ফন পার্সির এই অসাধারণ গোলটাই হয়তো দ্বিতীয়ার্ধে আরও দুর্ধর্ষ হয়ে ওঠার প্রেরণা জুগিয়েছিল ডাচদের। শেষ পর্যন্ত স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গত আসরের ফাইনালে হারের প্রতিশোধ নিয়েছে হল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেছেন ফন পার্সি। কিন্তু তাঁর প্রথম গোলটিই দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে ফুটবলপ্রেমীদের মনে।

প্রথমার্ধের ৪৪ মিনিটে মাঝমাঠ থেকে লম্বা একটা পাস দিয়েছিলেন ডেলি ব্লাইন্ড। দ্রুতগতিতে দৌড়ে এসে সেই বলটা আর মাটিতে পড়তে দেননি ডাচ অধিনায়ক। শরীর বাঁকিয়ে দুর্দান্ত এক ডাইভ দিয়ে মাথা ছুঁইয়েছিলেন বলে। জোরালো সেই হেড রুখে দেওয়ার মতো অবস্থানেও ছিলেন না স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এভাবেও গোল করা যায়—হতভম্ব হয়ে সেটাই দেখতে হয়েছে এ সময়ের সেরা গোলরক্ষককে।

এবারের বিশ্বকাপ হয়তো আরও অনেক দর্শনীয় গোলই উপহার দেবে ফুটবলপ্রেমীদের। তবে টুর্নামেন্টের সেরা গোলের তালিকায় যে ফন পার্সির এই গোলটিকেও জায়গা দিতে হবে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।

দেখুন ফন পার্সির দুর্দান্ত গোলটি: