ফন পার্সির দাদাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্লাইং ডাচম্যান! রবিন ফন পার্সির সেই গোল নিয়ে উন্মাদনা চলছেই। ভার্চুয়াল দুনিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গেছে সেই উড়ন্ত গোল নিয়ে। টুইটারে খোলা হয়েছে #Persieing trend হ্যাশট্যাগ। ফন পার্সির ভঙ্গিমায় হাজার হাজার মানুষ ছবি তুলে কিংবা ভিডিও করে এই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করছেন। ফন পার্সির ৯৩ বছর বয়সী দাদাও শামিল এই পাগলািমতে! প্রিয় নাতির রাজহাঁসের মতো ডুবের অনুকরণে নিজের একটি ছবি টুইট করেছেন। কথা বলেছেন সেই অসাধারণ গোল নিয়েও, ‘লাফিয়ে ওঠার পর ও দারুণভাবে মাটিতে নেমে এসেছে। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই রবিনকে লাফ দিতে হয়েছে। ও রকম মুহূর্তে এত সূক্ষ্মভাবে লাফিয়ে গোল করা কিন্তু চাট্টিখানি কথা নয়। তবে এভাবে লাফিয়ে পড়া কম ঝুঁকিপূর্ণও নয়।’ ওয়েবসাইট।