ফন পার্সির প্রতি আগ্রহী জুভেন্টাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ তারকা রবিন ফন পার্সির প্রতি দারুণ আগ্রহ প্রকাশ করেছেন সদ্যই ইতালীয় সিরি আ জেতা জুভেন্টাসের পরিচালক মারোত্তা। তাঁর দৃষ্টিতে ফন পার্সি এ মুহূর্তে গ্রহের খুব অল্প কয়েকজন পরিপূর্ণ ফুটবলারের একজন। আর্সেনালের সঙ্গে এই মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে ফন পার্সির চুক্তি। ফন পার্সিকে তুরিনে নিয়ে আসার প্রচেষ্টা তো জুভেন্টাস চালাতেই পারে।৫৭ বছর বয়সী মারোত্তা ফন পার্সির দারুণ ভক্ত। তিনি জুভেন্টাসে পার্সিকে নিয়ে আসতে পারবেন কি না, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি মারোত্তা। ইউরোপের অনেক শীর্ষ ক্লাবই এ মুহূর্তে টাকার থলি নিয়ে ফন পার্সির কাছে ধরনা দিয়ে যাচ্ছে। এই ‘হর্স ট্রেডিং’য়ে জুভেন্টাসের টিকে যাওয়া নিয়ে অবশ্য সংশয়টি থেকেই যাচ্ছে।‘আমি বলেছি ফন পার্সি এ মুহূর্তে বিশ্বের যে কয়েকজন পরিপূর্ণ ফুটবলার আছে, তাদের অন্যতম।’ বলেছেন মারোত্তা। তিনি আরও বলেন, ‘আর্সেনালের সঙ্গে ফন পার্সির চুক্তি এখনো শেষ হয়ে যায়নি। সুতরাং, আমি কেবল তাঁর খেলোয়াড়ি মান নিয়েই কথা বলতে পারি। অন্য কিছু নয়।’ ওয়েবসাইট।