ফন বোমেলের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোতে ব্যর্থ হল্যান্ড বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন হল্যান্ডের অধিনায়ক মার্ক ফন বোমেল। কাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের ওয়েবসাইটে দিয়েছে খবরটি। হল্যান্ডের কমলা জার্সি গায়ে ৩৫ বছর বয়সী বোমেল ম্যাচ খেলেছেন ৭৯টি। এর আগে ২০০৬ সালেও একবার কোচ মার্কো ফন বাস্তেনের সঙ্গে মতদ্বৈধতায় দল থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন বোমেল। ঘোষণায় বোমেল গতকাল যা জানিয়েছেন, তাতে এটি স্বেচ্ছা-অবসর নয়, ‘আমি অবসর নিতে চাইনি। হয়তো ভবিষ্যতে কোনো একসময় কোচের আমাকে দরকার হবে। তখন হয়তো ফিরে আসব।’ কোনো একসময় বোমেল হয়তো ফিরবেন, কিন্তু তখন কি আর তাঁর শ্বশুর বার্ট ফন মারউইক কোচ থাকবেন? রয়টার্স।