ফরহাদের বদলে মুমিনুলকে চান প্রথম আলোর পাঠকেরা

প্রথম আলো অনলাইনে যুক্ত হয়েছে নতুন বিভাগ ‘আপনি যখন নির্বাচক’। এই বিভাগে প্রথম আলোর পাঠকেরা নিজেদের পছন্দের একাদশ নির্বাচন করতে পারছেন। আজ বাংলাদেশ-হংকং ম্যাচের একাদশ নির্বাচনেও পাঠকেরা বিপুলভাবে সাড়া দিয়েছেন। পাঠকদের বেছে নেওয়া একাদশের সঙ্গে আজকের ম্যাচের একাদশ প্রায় পুরোটাই মিলে গেছে। তবে একাদশে পাঠকেরা ফরহাদ রেজার পরিবর্তে দলে চান মুমিনুল হককে।
প্রথম আলোর পাঠকেরা মাশরাফি বিন মুর্তজাকেও দলে নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিরশত্রু ইনজুরির কাছে আরেকবার হেরে গেছেন মাশরাফি। তবে মাশরাফি স্কোয়াড থেকে বাদ পড়ার আগেই আপনি যখন নির্বাচক বিভাগটি অনলাইনে প্রকাশ করা হয়েছিল। ফলে তাঁকেও ভোট দিয়েছেন পাঠকেরা। মাশরাফি আবার দ্রুত মাঠে ফিরে বোলিং দিয়ে প্রতিপক্ষকে কাঁপাবেন এই প্রত্যাশা সবার।
প্রথম আলোর পাঠকদের বেছে নেওয়া একাদশ: মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, এনামুল হক, মাহমুদউল্লাহ, মাশরাফি বিন মর্তুজা, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, আল-আমিন, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
বাংলাদেশের প্রতিটি ম্যাচেই আগে আপনি যখন নির্বাচক বিভাগটি সক্রিয় থাকবে। এই লিংকে গেলে প্রথম আলোর পাঠকদের একাদশ ও বাংলাদেশ দলের একাদশ দেখতে পাবেন: (https://www.prothomalo.com/player_selection)