ফরাশগঞ্জ কোচের শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেফারির নির্দেশ অমান্য করায় ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ফরাশগঞ্জের কোচ কামাল বাবুকে। কাল থেকেই এটির কার্যক্রম শুরু হয়েছে। তার মানে, আগামী বছরের ৯ জানুয়ারি পর্যন্ত ফুটবল-সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত ৩০ জুনের মোহামেডান-ফরাশগঞ্জ ম্যাচে রেফারির একটি ফাউলের সিদ্ধান্তের প্রতিবাদ করেন কামাল বাবু। এরপর রেফারি তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দিলেও তিনি মাঠ ছেড়ে যাননি। এরই পরিপ্রেক্ষিতে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির এমন সিদ্ধান্ত। এ ছাড়া লিগের বিভিন্ন সময়ে শৃঙ্খলাবহির্ভূত কার্যকলাপের জন্য ফরাশগঞ্জ ক্লাবকেও গুনতে হচ্ছে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা।