প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ লিগ ওয়ানের আরও বাকি দুই ম্যাচ। এই সপ্তাহেই অবশ্য নিজেদের চতুর্থ শিরোপা নিশ্চিত করে ফেলেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। তবে ফ্রেঞ্চ লিগে পিএসজির চেয়ে সফল ক্লাব আছে আরও সাতটি। ১০টি শিরোপা নিয়ে সবার ওপরে সেঁত এঁতিয়ে। তাদের সর্বশেষ শিরোপা এসেছিল সেই ১৯৮১ সালে। ৯টি শিরোপাজয়ী মার্শেই দুইয়ে, যার সর্বশেষটি ২০০৯ সালে। ৯ বার লিগ জিতেছে নঁতে, ৭ বার করে মোনাকো ও লিঁও। লিঁওর সাতটি শিরোপা এসেছে আবার ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাত মৌসুমে। লিগে টানা সবচেয়ে বেশিবার ট্রফিজয়ের রেকর্ডও এটাই। স্তাদে রেইমস ও বোর্দো জিতেছে ছয়বার করে।