ফরাসী বিদ্রোহের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে মেক্সিকোর সাথে ২-০ গোলে হেরে যাওয়ার পর তত্কালীন ফরাসী কোচ রেমন্ড ডমেনেখের সাথে খারাপ ব্যবহার করার দায়ে বিশ্বকাপ দল থেকে বহিস্কার করা হয়েছিল ফ্রান্সের তারকা স্ট্রাইকার নিকোলাস আনেলকাকে। এই বহিস্কারের প্রতিবাদে অনুশীলন বয়কট করেছিলেন অধিনায়ক প্যাট্রিক ভিয়েরাসহ বেশ কয়েকজন ফরাসী ফুটবলার। এবার খেলোয়ারদের এই বিদ্রোহের শাস্তি দিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন। শাস্তিস্বরুপ ১৮ ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছে নিকোলাস আনেলকাকে। এর ফলে ফ্রান্সের জার্সি গায়ে আবারো আনেলকাকে দেখা যাবে কিনা- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।৫ ম্যাচের জন্য বরখাস্ত হয়েছেন প্যাট্রিক ভিয়েরা। ফ্রাঙ্ক রিবেরি বহিস্কৃত হয়েছেন তিন ম্যাচের জন্য। জেরেমি তুলালান ফ্রান্সের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না এক ম্যাচ। এরিক আবিদালকে কোন শাস্তি দেয় নি ফুটবল ফেডারেশন।বিশ্বকাপের সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই পাঁচ ফুটবলারকে জবাবদিহি করার জন্য তলব করেছিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন। এই শাস্তির মাধ্যমে ফরাসী ফুটবল ফেডারেশন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছে যেন ভবিষ্যতে আর কেউ এধরণের ভুল না করে। রয়টার্স