ফরিদপুরের গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের বাছাইপর্ব শুরু হয়েছে আগেই। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হলো গেমস হকি। চার গ্রুপে খেলছে ১২টি দল। প্রথম দিনে জিতেছে ফরিদপুর, নৌবাহিনী, বিকেএসপি, ফরিদপুর ও সেনাবাহিনী।ফরিদপুর ১৬-০ গোলে ভাসিয়েছে পটুয়াখালীকে। সর্বোচ্চ ৫টি গোল করেছেন আমিনুল। অন্যান্য ম্যাচে নৌবাহিনী ৫-১ গোলে ময়মনসিংহকে, বিকেএসপি ৬-০ গোলে পুলিশকে ও সেনাবাহিনী ৫-১ গোলে হারায় বিমানবাহিনীকে। ফরিদপুরের অধিনায়ক মুসা মিয়ার এটি চতুর্থ বাংলাদেশ গেমস। পুরোনো দিনের স্মৃতিচারণা করছিলেন কাল, ‘আগে গেমস শুরু হলে একটা উৎসবের ভাব থাকত। এখন সেসবের কিছুই নেই।’