ফলো অনে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে এসে ফলো অনে পড়েছে সফরকারী নিউজিল্যান্ড।প্রথম ইনিংসে ভারতের করা ৪৩৮ রানের জবাবে গতকাল ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা হয় হতাশায়। দলীয় সংগ্রহ শতরান স্পর্শ করার আগেই পাঁচ উইকেট হারিয়ে বসে কিউইরা। তখনই নিউজিল্যান্ডের ফলো অনে পড়ার আশঙ্কা স্পষ্ট হয়ে উঠেছিল। সেই শঙ্কা বাস্তব রূপ পেল আজ।নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৫৯ রানে। কিউইদের ব্যাটিং লাইন-আপ তছনছ করে ছয়টি উইকেট তুলে নেন রবীচন্দ্রন অশ্বিন; বিনিময়ে দেন মাত্র ৩১ রান। প্রজ্ঞান ওঝা তিনটি ও উমেশ যাদব একটি উইকেট শিকার করেন। প্রথম ইনিংসের হিসাবে ভারতের চেয়ে ২৭৯ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসটাও সুবিধার হয়নি। দলীয় ২৬ রানের মাথায় সাজঘরে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান।৫ উইকেটে ১০৬ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। এই নতুন দিনেও ব্যাটিংয়ের সেই পুরোনো চিত্র। দলীয় সংগ্রহে পাঁচ রান যোগ হতেই এক উইকেট নেই। এরপর যেন ব্যাটিংয়ে ধারাবাহিকতা রক্ষা! এর পরিণতি, ১৫৯ রানেই ইনিংস শেষ নিউজিল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন জেমস ফ্রাঙ্কলিন। কেন উইলিয়ামসন ৩২, ব্রেন্ডন ম্যাককালাম ২২, ডগ ব্রেসওয়েল ১৭ ও ড্যানিয়েল ফিন ১৬ রান করেন।সংক্ষিপ্ত স্কোর:ভারত প্রথম ইনিংস: ৪৩৮/১০পূজারা ১৫৯, ধোনি ৭৩প্যাটেল ৪/১০০, বোল্ট ৩/৯৩নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৯/১০ফ্রাঙ্কলিন ৪৩*, উইলিয়ামসন ৩২অশ্বিন ৬/৩১, ওঝা ৩/৪৪সূত্র: রয়টার্স।