ফলোঅনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলোঅনে পড়া দলের হয়ে সেঞ্চুরি। দারুণ কীর্তিটা তিনবার করে গড়েছেন নিউজিল্যান্ডের মার্টিন ক্রো আর ইংল্যান্ডের মাইকেল ভন। ফলোঅনে পড়ে সেঞ্চুরি করার অভিজ্ঞতা দুবার করে আছে ১০ ব্যাটসম্যানের। তাঁদের মধ্যে একজন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। তবে এক দিক দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বাকি সবাইকে। ফলোঅনে পড়ে দলের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের তালিকায় ফ্লাওয়ার ভাইদের বড়জন সবার ওপরে। সাতবার এমন পরিস্থিতিতে পড়ে দুটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরিসহ মোট ৬৩৫ রান করেছেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক।