ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্টে ফলোঅনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ভারতের ৬৩১ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে ক্যারিবীয়রা অল আউট হয়েছে ১৫৩ রানে। তৃতীয় দিনের সকালে ব্রাভো-স্যামিরা পিছিয়ে রয়েছে ৪৭৮ রানে।এর আগে ধোনি, লক্ষণ ও দ্রাবিড়ের সেঞ্চুরির সুবাদে ভারত প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬৩১ রান করে ইনিংস ঘোষণা করে। ভারতের পক্ষে সবচেয়ে সফল বোলার প্রজ্ঞান ওঝা। তিনি ৬৪ রান দিয়ে ৪টি উইকেট দখল করেছেন। এ ছাড়া যাদব ৩টি ও রবিচন্দন অশ্বিন ২টি উইকেট নিয়েছেন।ক্যারিবীয় ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছিল ব্রাভোর। তিনি ৩০ রান করে আউট হন। ব্রাভোর পাশাপাশি বেশ কয়েকজন নিজেদের ইনিংস মোটামুটিভাবে শুরু করলেও সেগুলোকে টেনে নিয়ে যেতে পারেননি। সূত্র: ক্রিকইনফো