ফলোঅনে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরালির দিনে প্রতিপক্ষের অবস্থা কী হয় তা আরেকবার টের পেল ভারত। মুরালির ঘূর্ণিতে নিজেদের বিসর্জন দিয়ে গল টেস্টে ফলোঅনে পড়েছে ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার আট উইকেটে ৫২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করার পর মাত্র ২৭৬ রান তুলতেই অল আউট হয়েছে ভারতীয় দল। মুরালি একাই শিকার করেছেন পাঁচটি উইকেট।৮০০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়তে মুরালির চলতি টেস্টে প্রয়োজন ৮ উইকেটে। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে আর তিনটি উইকেট পেলেই বিদায়ী টেস্টে অনন্য রেকর্ডটি গড়ে ফেলবেন মুরালি। শ্রীলঙ্কার এই বিধ্বংসী বোলার যেভাবে খেলছেন, রেকর্ড যেন সময়ের ব্যাপার মাত্র।