ফলোঅনে রাজশাহী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দিন সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ শরীফ ও মোশারফ হোসেন। ব্যাট হাতে দারুণ একটা দিন পার করার পর কাল বল হাতেও সফল ছিলেন দুজন। শুধু এঁরা দুজনই নন, ঢাকার বোলারদের দাপটে কাল রাজশাহীকে পড়তে হয়েছে ফলোঅনে। ফতুল্লায় ঢাকার প্রথম ইনিংসে তোলা ৫০০ রানের জবাবে প্রথম ইনিংসে ১৭৪ রানেই অলআউট রাজশাহী। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে করেছে ১৫৫ রান। ৮৯ রানে ব্যাট করছেন ওপেনার মাইশুকুর রহমান।বিকেএসপিতে চট্টগ্রামের চেয়ে ১১৯ রানে এগিয়ে সিলেট। তাদের প্রথম ইনিংসে করা ২৭৩ রানের জবাবে ২৩৪ করেছে চট্টগ্রাম। ৩৯ রানে এগিয়ে থাকা সিলেট দিন শেষে ৬ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৮০ রান। চট্টগ্রামে ৯ উইকেটে ২০০ রান তোলার পর ইনিংস ঘোষণা করেছে বরিশাল। প্রথম ইনিংসে ১৯৭ রান করা খুলনা কাল দিন শেষে ৩ উইকেটে করেছে ৯২ রান। ওপেনার রবিউল করেছেন সর্বোচ্চ ৭২ রান।