ফলোঅনের আশঙ্কায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা অসাধারণভাবে হলেও দিন শেষে হতাশাই সঙ্গী হলো পাকিস্তানের। মোহাম্মদ আসিফের অসাধারণ বোলিংয়ে দ্বিতীয় দিনের শুরুতে ইংল্যান্ডকে তাড়াতাড়ি অলআউট করে দিলেও ভয়াবহ ব্যাটিং-বিপর্যয়ের কারণে এখন ফলোঅন এড়াতেই হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানকে।৬ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ২৩ রান যোগ করেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। কলিংউড আর মরগানের পর ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা পূর্ণ করতে পারেননি।ইংল্যান্ডের ৩৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং-বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। ৩২ রানের মধ্যেই দুই ওপেনার সালমান বাট ও ইমরান ফারহাদকে ফিরিয়ে দেন অ্যান্ডারসন। স্কোরবোর্ডে ৪৭ রান যোগ করতেই ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর সপ্তম উইকেট-জুটিতে ৫৮ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। কিন্তু পর পর দুই ওভারে দুজনকেই প্যাভিলিয়নমুখী করেন অ্যান্ডারসন। পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১০৮। শেষ দিকে উমর গুলের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৩০ রান করে অপরাজিত আছেন গুল। ফলোঅন এড়াতে উমর গুল আর মোহাম্মদ আসিফকে আরও ৮ রান যোগ করতে হবে পাকিস্তান স্কোরবোর্ডে। ওয়েবসাইট।