ফা ই না লে র আ গে
নিজেদের স্টেডিয়ামে ফাইনাল খেলা বিশেষ কিছু। এটা অসাধারণ, এটা ঐতিহাসিক। কারণ, নিজেদের মাঠে কেউ শিরোপা জেতেনি (১৯৬৫ সালের পর)। তাই আমাদের জন্য ফাইনাল জেতাটা হবে বিরাট কিছু।ইয়ুপ হেইঙ্কস কোচ, বায়ার্ন মিউনিখশুধু ৪০ ডিগ্রির (সেলসিয়াস, ১০৪ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাত্রার জ্বরই আমাকে ফাইনাল থেকে দূরে রাখতে পারবে। আমি সুস্থই বোধ করছি। আমাদের সবার জন্য এটা মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ।আরিয়েন রোবেন, বায়ার্ন উইঙ্গারআমি নিশ্চিত নই, এটা ‘হোম অ্যাডভান্টেজ’ পাওয়ার মতো হবে কি না। সুবিধা-অসুবিধা দুটোই হতে পারে। অন্য দৃষ্টিভঙ্গিতে দেখলে, এটা হয়তো বাড়তি চাপেরও কারণ হবে। জানি না শেষ পর্যন্ত কী হবে।রবার্তো ডি মাত্তেও কোচ. চেলসিঅভিজ্ঞতা বলছে, প্রতি দুই সেকেন্ডের মধ্যে ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতে পারে। এক সেকেন্ডের মধ্যেই আপনি খারাপ থেকে ভালো হয়ে যেতে পারেন, দ্রুততম সময়ে এর উল্টোটাও হতে পারে।ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, চেলসি মিডফিল্ডার