প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছেন কে? উত্তর অনেকেরই জানা—পেলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলে ছিলেন ফুটবল সম্রাট। পেলে অবশ্য খেলেছেন মাত্র দুটি ফাইনাল। চোটের কারণে ১৯৬২ বিশ্বকাপের ফাইনালে খেলা হয়নি। দল ফাইনালে খেলেছে এমন তিনটি বিশ্বকাপে ছিলেন আরও তিন ফুটবলার—জার্মানির পিয়েরে লিটবারস্কি (১৯৮২–৯০) ও লোথার ম্যাথাউস (১৯৮২–৯০) এবং ব্রাজিলের কাফু। এঁদের মধ্যে দুই জার্মান ফাইনাল খেলেছেন দুটি করে। ম্যাথাউস ১৯৮২ ও লিটবারস্কি ১৯৮৬-এর ফাইনালে মাঠে নামেননি। এই দিক দিয়ে অনন্য ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। ব্রাজিলের এই রাইটব্যাক খেলেছেন ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ তিনটি ফাইনালই।