ফাইনাল নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ফাইনালপৃথিবীর সবচেয়ে সুন্দর শহরটিকেই বেছে নেওয়া হয়েছিল ইউরোপিয়ান কাপের প্রথম ফাইনালটির জন্য। ১৯৫৬ সালের ১৩ জুন প্যারিসের সেই ফাইনালে ফ্রান্সের স্টাডে রিমসের মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ। প্রথম ফাইনালটাই জমেছিল বেশ। রিয়াল জিতেছিল ৪-৩ গোলে। ২-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি হেরেছিল রিমস। রিয়ালের হয়ে জোড়া গোল করেছিলেন হেক্টর রিয়াল। এই শিরোপা দিয়েই শুরু হয় রিয়ালের অবিশ্বাস্য ইউরো-রাজত্বের। প্রথম পাঁচটি টুর্নামেন্টই জেতে তারা।১০ গোল! ১৯৬০ সালের ফাইনালটিতে জার্মানির এইনট্রাখক্ট ফ্রাঙ্কফুর্টের জালে সাত-সাতটি গোল ঢুকিয়েছিল রিয়াল মাদ্রিদ! দল হিসেবে এক ফাইনালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড এটাই। গ্লাসগোর সেই ফাইনালটি ছিল রিয়ালের দুই কিংবদন্তির ব্যক্তিগত ঔজ্জ্বল্যের ম্যাচ। ডি স্টেফানো আর ফেরেঙ্ক পুসকাস দুজনই হ্যাটট্রিক করেছিলেন। পুসকাস গোল করেছিলেন চারটি। ৭১ মিনিট পর্যন্ত ৭-১ গোলে পিছিয়ে থাকা ম্যাচটিতে পরে দুটি গোল দিয়ে লজ্জা কিছুটা কমায় ফ্রাঙ্কফুর্ট। ম্যাচ শেষ হয় ৭-৩ গোলে। এক ম্যাচে ১০ গোল। দুই দল মিলে ফাইনালে সবচেয়ে বেশি গোলের রেকর্ড।একাই চার!এক ম্যাচে চার গোল, ১৯৬০ সালের ফাইনালটিতে ফেরেঙ্ক পুসকাসের সেই কীর্তি কেউ ভাঙতে পারেনি আজও। ৪৬, ৫৬, ৬০ ও ৭১ মিনিটে এসেছিল গোল চারটি। দ্বিতীয় গোলটি অবশ্য পেনাল্টি থেকে করেছেন পুসকাস। ফাইনালের এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের কীর্তিটি পুসকাসের হলেও সব মিলে ফাইনালে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা কিন্তু ডি স্টেফানোর। ফাইনালে তাঁর মোট গোল আটটি, পুসকাসের মোট গোল সাতটি। হ্যাটট্রিকফাইনালে হ্যাটট্রিক করা দুজনের নাম তো ওপরেই জেনে ফেলেছেন। ডি স্টেফানো ও ফেরেঙ্ক পুসকাস ছাড়া ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ফাইনালে হ্যাটট্রিক করতে পেরেছেন আর একজনই। ১৯৬৯ সালের ফাইনালে আয়াক্সকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল এসি মিলান। পিয়েরিনো প্রাতি করেছিলেন হ্যাটট্রিক। ফাইনালে দুটি হ্যাটট্রিক করার একমাত্র কীর্তিটি পুসকাসের। ১৯৬২-এর ফাইনালে বেনফিকার বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকটি করেন এই হাঙ্গেরিয়ান কিংবদন্তি। ওই ফাইনালে রিয়াল অবশ্য বেনফিকার কাছে হেরেছিল ৫-৩ গোলে। হ্যাটট্রিক করেও ফাইনাল হারা একমাত্র খেলোয়াড়ও তাই পুসকাস।