ফাইনাল পেছাতে পারে দুই দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বাফুফে সূত্র কাল জানিয়েছে, বঙ্গবন্ধু কাপের ফাইনাল পিছিয়ে যেতে পারে দুই দিন। সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল হওয়ার কথা ২০ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাইনালে উপস্থিত থেকে পুরস্কার দেওয়ার কথা। তবে প্রধানমন্ত্রী ওই দিন সময় দিতে পারবেন না বলে ফাইনাল ২২ জানুয়ারি আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। সে ক্ষেত্রে পুরো টুর্নামেন্টের সূচিতে কিছু রদবদল আসতে পারে।