প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল বিশ্বকাপে রাত জেগে খেলার দেখার স্মৃতিটা টাটকা। রাশিয়া বিশ্বকাপে অন্তত ঘুম ঘুম চোখে টিভি পর্দার দিকে তাকিয়ে থাকতে হবে না। বেশির ভাগ খেলাই হবে বাংলাদেশ সময় সন্ধ্যার আগে-পরে, আর মস্কোর বিশ্বকাপ ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। ১৪ জুন প্রথম খেলাটাও হবে একই সময়ে। আর সেমিফাইনাল দুটি হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। ইউরোপীয় সময়ের সঙ্গে সমন্বয়ের জন্য এই সময়টা ঠিক করা হয়েছে। ফক্সস্পোর্টস।