ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের আজকের ফাইনালটা শ্রীলঙ্কার দশম। ১৯৮৪ সালে শুরু হওয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে মাত্র একবারই ফাইনালে উঠতে পারেনি লঙ্কানরা। ১৯৮৪ সালের প্রথম আসরে কোনো ফাইনাল ছিল না। এরপর ১৯৮৬ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা নয়টি ফাইনাল খেলার পর ২০১২ সালে বাংলাদেশেই ছেদ পড়েছিল দলটির ফাইনাল খেলায়। আগের নয়বারের চারটিতে জিতেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার ফাইনালে উঠে চারবার জিতেছে ভারত। তবে প্রথম আসরসহ দলটি চ্যাম্পিয়ন হয়েছে সর্বোচ্চ পাঁচবার। তিনবার ফাইনাল খেলে দুবার চ্যাম্পিয়ন পাকিস্তান। বাংলাদেশ ফাইনাল খেলেছে একবার।