ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ফাইনালে এসেই তবে শিকে ছিঁড়ল। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা চারটি বিশ্বকাপের ফাইনাল হারের পর আরাধ্য শিরোপায় হাত ছোঁয়াতে পারলেন মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও লাসিথ মালিঙ্গা। লঙ্কার চার মূর্তি গড়েছেন সবচেয়ে বেশি বিশ্ব আসরের ফাইনাল খেলার রেকর্ডও। এত দিন চারটি ফাইনাল খেলে দুই অস্ট্রেলিয়ান রিকি পান্টিং ও গ্লেন ম্যাকগ্রা এবং সতীর্থ মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে একই কাতারে ছিলেন মালিঙ্গা-সাঙ্গাকারারা। পন্টিং ও ম্যাকগ্রা খেলেছেন ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত প্রতিটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। মুরালি তিনটি ওয়ানডে (১৯৯৬, ২০০৭ ও ২০১১) এবং একটি টি-টোয়েন্টির (২০০৯) ফাইনাল খেলেছেন। ভারতের যুবরাজ সিংও পরশু খেললেন চতুর্থ ফাইনাল।