ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের ফাইনাল খেলা যেকোনো পেশাদার ফুটবলারেরই স্বপ্ন। স্বপ্নটা অবশ্য সত্যি হয়েছে অল্প কয়েকজনেরই। এই অল্প কয়েকজনের কেউ কেউ খেলেছেন একাধিক ফাইনাল, চ্যাম্পিয়নও হয়েছেন একাধিকবার। রিয়াল মাদ্রিদের ফ্রান্সিসকো জেন্টো এমনই একজন। এই স্প্যানিশ ফরোয়ার্ড ছয়বার ইউরোপিয়ান কাপ (১৯৫৬-৬০, ৬৬) জিতেছেন রিয়ালের হয়ে, ছিলেন ১৯৬২ ও ১৯৬৪-এর ফাইনালেও। খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড এটাই। অবশ্য আটবার ফাইনাল খেলেছেন মিলান কিংবদন্তি পাওলো মালদিনিও। এই আট ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন মিলান।