প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমপক্ষে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলেছে এমন দলের সংখ্যা পাঁচ। এই পাঁচ দলের চারটিই আছে এবারের সেমিফাইনালে—ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও হল্যান্ড। পঞ্চম দল ইতালি বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকেই। এই পাঁচ দলের মধ্যে একমাত্র হল্যান্ডই বিশ্বকাপ জিততে পারেনি। তিনবার ফাইনালে উঠে তিনবারই হেরেছে। সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়ের মতো সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডেও আছে ব্রাজিলের নাম। সাতবার ফাইনাল (১৯৫০ ব্রাজিল-উরুগুয়ে ম্যাচসহ) খেলে পাঁচবার চ্যাম্পিয়ন সেলেসাওরা। সাতবার ফাইনাল খেলেছে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানিও। ছয়টি ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার আনন্দ-বেদনার পাল্লাটা সমান সমান (২ জয়, ২ হার)।