প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেঞ্চ ওপেনের ছয়টি ফাইনাল খেলে ছয়টিতেই জিতলেন রাফায়েল নাদাল। সেই সঙ্গে ছুঁলেন বিয়ন বোর্গের দুটি রেকর্ড। ওপেন যুগে সবচেয়ে বেশিবার ফ্রেঞ্চ ওপেন ফাইনালে উঠে সেটি জয়ের রেকর্ড। তবে কোনো একটি নির্দিষ্ট গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশিবার ফাইনালে উঠে জয়ের রেকর্ডটি পিট সাম্প্রাসের। উইম্বলডনের ৭টি ফাইনালে উঠেই বিজয়ীর হাসি হেসেছেন ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন তারকা। ওপেন যুগের আগে ৭টি ইউএস ওপেনজয়ী রিচার্ড সিয়ার্সও হারেননি কোনো ফাইনালে। ১৮৮১ থেকে ১৮৮৭ পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছিলেন সিয়ার্স। অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ডটি আন্দ্রে আগাসির। এখানে ৪টি ফাইনালেই তিনি জিতেছেন।