ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও অস্ট্রেলীয়রাই গুঁড়িয়ে দিল ক্যারিবীয় মেয়েদের শিরোপাস্বপ্ন। কাল মিরপুরে মেয়েদের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া দেখছে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন।
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালেও এই অস্ট্রেলিয়ার কাছেই হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। ডটিন-কিংয়ের তৃতীয় উইকেট জুটিতে কাল অবশ্য ১৪১ রানের লক্ষ্যের দিকে জোর পায়েই ছুটছিল ওয়েস্ট ইন্ডিজ। দুজনের ৮.৪ ওভারের জুটিতে আসে ৭৩ রান। কিন্তু ১৯তম ওভারে ডটিন আউট (৩৫ বলে ৪০) হলে ক্যারিবীয় মেয়েরা শেষ পর্যন্ত করতে পারে ৪ উইকেটে ১৩২। ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কিং। এর আগে ভিলানি (৩৫), হিলি (৩০*), ল্যানিংদের (২৯) ব্যাটে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ১৪০ রানের পুঁজি। দুর্দান্ত ফিল্ডিং এবং কৃপণ বোলিংয়ে (১৮ রানে ১ উইকেট) ম্যাচসেরা এরিন অসবোর্ন।